মূল কনটেন্টে যান

গোপনীয়তা নীতি

আপনার তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার, প্রকাশ ও সুরক্ষিত করা হয়—এই নীতিতে তা সহজ ভাষায় বলা হয়েছে।

সর্বশেষ হালনাগাদ: ১৬ আগস্ট ২০২৬

আমরা যে তথ্য সংগ্রহ করি

  • অ্যাকাউন্ট তথ্য: নাম, ইমেইল, ভূমিকা এবং ভেরিফিকেশন স্ট্যাটাস।
  • প্রোফাইল তথ্য: শিক্ষা, অভিজ্ঞতা, বিষয়, ক্লাস, জেলা/এলাকা, সময় ও বাইরের সেবায় রাখা প্রোফাইল ছবির URL।
  • সেবা ব্যবহারের তথ্য: টিউশন, অনুরোধ, সময়সূচি, উপস্থিতি, রিভিউ, মেসেজ ও রিপোর্ট।
  • ঐচ্ছিক আনুমানিক লোকেশন: কাছের ফলাফল দেখাতে latitude/longitude; এটি সরাসরি পাবলিক দেখানো হয় না।
  • নিরাপত্তা ও কারিগরি তথ্য: সেশন, লগ, ত্রুটি ও অপব্যবহার শনাক্তকরণ সংকেত।
  • ভিজিটর পরিসংখ্যান: public পেজের দৈনিক মোট visitor ও page-view count; IP, location, user-agent, account ID বা browsing history রাখা হয় না।

ভিজিটর অ্যানালিটিক্স ও কুকি

সাইটের ব্যবহার বোঝার জন্য PoraSathi একটি first-party HttpOnly cookie-তে শুধু Dhaka calendar date রাখে। এতে একই browser-কে একই দিনে একবার visitor হিসেবে গণনা করা যায়। Cookie-তে কোনো visitor ID বা ব্যক্তিগত তথ্য থাকে না এবং database-এ শুধু প্রতিদিনের aggregate সংখ্যা রাখা হয়। Do Not Track বা Global Privacy Control চালু থাকলে এবং automated browser থেকে এই analytics request পাঠানো হয় না।

কেন তথ্য ব্যবহার করি

  • শিক্ষার্থী/অভিভাবক ও শিক্ষকের মধ্যে উপযুক্ত মিল ও যোগাযোগ তৈরি করতে।
  • অ্যাকাউন্ট, ভেরিফিকেশন, টিউশন, মেসেজ, নোটিফিকেশন ও সহায়তা পরিচালনা করতে।
  • প্রতারণা, স্প্যাম, হয়রানি ও নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ করতে।
  • সমষ্টিগত পরিসংখ্যানের মাধ্যমে সেবা উন্নত করতে।

কোন তথ্য পাবলিক হতে পারে

শিক্ষকের প্রকাশিত প্রোফাইলে নাম/ডিসপ্লে নাম, ছবি, বিষয়, ক্লাস, শিক্ষা, অভিজ্ঞতা, জেলা/এলাকা, ফি, সময়, ভেরিফিকেশন ও প্রকাশিত রিভিউ দেখা যেতে পারে। ফোন নম্বর ডিফল্টভাবে পাবলিক নয়।

মেসেজ, সুনির্দিষ্ট GPS, ব্যক্তিগত ইমেইল এবং অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের তথ্য অন্য ব্যবহারকারীর জন্য পাবলিক নয়।

সেবা প্রদানকারী

অ্যাকাউন্ট ও ডেটাবেসের জন্য Supabase এবং হোস্টিংয়ের জন্য Vercel ব্যবহার করা হয়। প্রোফাইল ছবি PoraSathi-তে upload বা store হয় না; ব্যবহারকারী Google Drive, Dropbox বা অন্য public HTTPS host-এর URL দিলে browser সরাসরি সেই সেবা থেকে ছবি দেখায়। বাইরের সেবাগুলো তাদের নিজস্ব নিরাপত্তা ও গোপনীয়তা শর্তে তথ্য প্রক্রিয়া করে, তাই share permission ও provider account-এর নিয়ন্ত্রণ ব্যবহারকারীর দায়িত্ব।

তথ্য সংরক্ষণ ও আপনার অধিকার

Chat message-এর মূল লেখা পাঠানোর ৪৮ ঘণ্টা পর Supabase থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। কথোপকথনের অংশগ্রহণকারী সম্পর্ক, নিরাপত্তা রিপোর্ট এবং আইনগতভাবে প্রয়োজনীয় সীমিত metadata বেশি সময় রাখা হতে পারে। Visitor trend-এর জন্য পরিচয়বিহীন দৈনিক aggregate row রাখা হয়; এটি কোনো ব্যক্তির account বা device-এর সঙ্গে যুক্ত করা যায় না। অন্য সেবা-তথ্য নিরাপত্তা, বিরোধ নিষ্পত্তি ও আইনগত প্রয়োজন অনুযায়ী রাখা হয়। অ্যাকাউন্ট থেকে তথ্য সংশোধন/নিষ্ক্রিয়, JSON/CSV export এবং confirmation-gated permanent deletion করা যায়। Export-এ message body থাকে না। Permanent deletion private data সরায়; অন্য পক্ষের tuition/review integrity রক্ষায় minimal anonymous “Deleted User” shell থাকতে পারে। সহায়তার জন্য hello@porasathi.com-এ লিখুন।

অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী

১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীর ব্যবহার অভিভাবকের জ্ঞান ও তত্ত্বাবধানে হওয়া উচিত। অপ্রাপ্তবয়স্কের সুনির্দিষ্ট ঠিকানা, ফোন, স্কুলের রুটিন বা একান্ত সাক্ষাতের তথ্য পাবলিকভাবে প্রকাশ করবেন না।

নিরাপত্তা ও পরিবর্তন

অ্যাক্সেস নিয়ন্ত্রণ, এনক্রিপ্টেড সংযোগ ও ডেটাবেস নীতি ব্যবহার করা হলেও কোনো অনলাইন ব্যবস্থা শতভাগ ঝুঁকিমুক্ত নয়। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে এই পেজের তারিখ ও প্রয়োজন হলে ইন-অ্যাপ নোটিশ হালনাগাদ করা হবে।